টেলিভিশনের সংবাদ নজরদারির সিদ্ধান্তে বিরূপ প্রতিক্রিয়া
করোনা ভাইরাস নিয়ে অপপ্রচার ও গুজব বন্ধে ১৫ জন কর্মকর্তাকে দেশের ৩০টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ মনিটরিংয়ের (তদারকি) দায়িত্ব দিয়েছে সরকার। এ বিষয়টিতে বিস্ময় প্রকাশ করে সমালোচনা করছেন জ্যেষ্ঠ সাংবাদিকসহ বিশিষ্টজনেরা।
১০:৩৫ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
৩৬৪ বিদেশী বাংলাদেশ ছাড়লেন
করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই বাংলাদেশ ছেড়েছেন ৩৬৪ জন বিদেশী। গত দুই দিনে তারা নিজ দেশে ফিরে গেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
১০:১৭ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ধর্ষক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মো. শাহীন মিয়া-(২৫) নামে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার দারিয়ারচর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
০৯:৫২ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ঝালকাঠিতে ভাষা সৈনিক লাইলি বেগমের বাড়িতে হামলার অভিযোগ
করোনা আতঙ্কে জেলা জনজীবন থমকে গেলেও থমকে থাকেনি ঝালকাঠি উপজেলা ছাত্রলীগ যুগ্মসম্পাদক মাইনুল ইসলামসহ তার সহযোগীরা। চাঁদার দাবীতে তারা শহরের পূর্বচাঁদকাঠিতে ভাষা সৈনিক লাইলি বেগমের বাড়িতে হামলা চালিয়ে তাঁর ৪ মেয়ে ও দুই নাতনীকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
০৯:৪৭ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
গাজীপুরে নজরদারিতে মাঠে সেনাবাহিনী
গাজীপুরে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে মাঠে নেমেছেন সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার দুপুর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদ আলমের নেতৃত্ব শহরের চান্দনা চৌরাস্তা টঙ্গীর বিভিন্নস্থানের বাসিন্দাদের সামাজিক দূরত্ব তদারকি করা হয়। এ সময় হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজন সঠিকভাবে সরকারি নির্দেশনা মানছেন কি-না সে বিষয়টি গুরুত্বের সঙ্গে খোঁজ খবর নেয়া হয়।
০৯:৩৬ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
নড়াইলে পুলিশ ও সেনাবাহিনীর গণসচেতনতামূলক প্রচারণা
করোনাভাইরাস প্রতিরোধে নড়াইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গণসচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে এ অভিযান শুরু হয়। করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে শহরের বিভিন্ন এলাকাসহ গ্রামাঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গণসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন।
০৯:২১ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
মাস্ক ও সাবান নিয়ে সুবিধাবঞ্চিতদের পাশে ‘ঊষা’
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মহান স্বাধীনতা দিবসে দিন মজুরদের মধ্যে বিনামূল্যে সাবান ও মাস্ক বিতরণ করেছে ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন‘র (ঊষা) কেন্দ্রীয় পরিষদ। আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে হতদরিদ্র দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে বিনামূল্যে এসব বিতরণ করা হয়। এ সময় তাদেরকে সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।
০৮:৩২ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
করোনাশঙ্কা: পত্রিকা বিক্রি কমেছে ৫০ ভাগ
মহামারী আকার ধারণ করা মরণঘাতী করোনা ভাইরাস ইতোমধ্যে তার থাবা বিস্তার করেছে বিশ্বের দুই শতাধিক দেশে। প্রাণ নিয়েছে ২১ হাজার ২৮৩ জনের। এমনই পরিস্থিতিতে ভাইরাসটি কাগজের মাধ্যমে ছড়াতে পারে এমন আশঙ্কায় বাসা এবং অফিসে বিপুল সংখ্যক পত্রিকার সাবস্ক্রিপশন বাতিল করা শুরু করেছেন গ্রাহকেরা।
০৮:১৮ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
বাগেরহাটে সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীদের মাঝে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই)বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে সাড়ে ৫টায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে এই পিপিই বিতরণ করা হয়। প্রেসক্লাব মিলনায়তনে শেখ তন্ময়ের দেওয়া এই পিপিই গণমাধ্যমকর্মীদের হাতে তুলে দেন আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম।
০৮:০৮ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
করোনা সংকট: জুমার বাংলা বয়ান বাদ দেয়ার আহ্বান
করোনা ভাইরাসে নাজেহাল বিশ্ব। বিপর্যস্ত জনজীবন। প্রায় দুই শতাধিক দেশকে আক্রমন করেছে করোনা ভাইরাস। প্রতিদিন মারা যাচ্ছেন হাজারো মানুষ। কারও যেন কিছুই করার নেই। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রাণঘাতি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে পবিত্র জুমার নামাজের আগে ইমামদেরকে বাংলা বয়ান বাদ দেয়ার আহবান জানিয়েছেন আলেমরা। বর্তমান পরিস্থিতিতে জুমার নামাজকে শুধু ফরজের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা জানিয়েছেন তারা।
০৭:৫৯ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
বেদেপল্লীতে ইউএনও’র নগদ টাকাসহ ৩০০ কেজি চাল বিতরণ
নয়ন ওজা। বয়স প্রায় ৭০ ছুই ছুই। এক বছর ধরে নাসিরনগর উপজেলার সরকারি কলেজ হেলিপ্যাডে পরিবার নিয়ে বসবাস করছেন। ভালই চলছিল তাদের সংসার। হঠাৎ করেই করোনা ভাইরাসের কারণে থমকে গেছে বাংলাদেশ। থমকে গেছে বেদেপল্লীতে থাকা নয়ন ওজার সংসারও। ৬ জন পরিবারের সদস্য নিয়ে পড়েছেন বিপাকে। ছেলে-মেয়ের খাবার সংগ্রহ করাই এখন তাদের দায়।
০৭:৫৮ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
সরাইল এখন শুধুই নিরবতা
করোনা ভাইরাস প্রতিরোধে এর সংক্রমণ যাতে ছড়াতে না পারে সে জন্য সরকারী নির্দেশনা অনুযায়ী গতকাল থেকে ৪ এপ্রিল পযর্ন্ত সারাদেশে নিত্যপ্রয়োজনীয়, ফার্মেসী, মদিমালের দোকান,খাবারের দোকান,জরুরী সার্ভিস ছাড়া সব দোকানপাট বিপনীবিতান বন্ধ ঘোষনা করা হয়। তারই ধারাবাহিকতায় সরাইল উপজেলা নির্বাহী অফিসের বরাদ দিয়ে এলাকায় মাইকিং করে জনসাধারনের অবগতির জন্য জানিয়ে দেয়া হয় সকারের এই সিদ্ধান্ত।
০৭:৫১ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
স্পেনে মৃত্যু ৪ হাজার ছাড়াল
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপের দেশ স্পেনে মৃতের সংখ্য চার হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৫৫ জনের মৃত্যু হয়েছে। তবে আগের দিনের তুলনায় মৃতের এ সংখ্যা কম। গতকাল বুধবার দেশটিতে রেকর্ড সর্বোচ্চ ৭৩৮ জন করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান। খবর সিএনএন’র।
০৭:৩২ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
সামাজিক দূরত্ব নিশ্চিতে চুয়াডাঙ্গায় দোকানের সামনে সাদা প্রলেপ
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চুয়াডাঙ্গায় ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে সাদা প্রলেপ অঙ্কন শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ হাসান চত্বর থেকে এ কার্যক্রম শুরু হয়।
০৭:২৪ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
করোনার সব তথ্য জানাবে শাহানুলের `করোনা এ্যালার্ট`
করোনায় সচেতনতা বৃদ্ধি ও করোনা মোকাবিলায় মোবাইলে ব্যবহার উপযোগী অ্যাপ তৈরি করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের সাবেক শিক্ষার্থী ও তরুণ গবেষক ড.মুহাম্মদ শাহানুল ইসলাম ও তার দল। অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘করোনা এ্যালার্ট।'
০৭:১১ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
আসামে তৈরি হচ্ছে বিশাল কোয়ারেন্টিন সেন্টার
বিমানের হ্যাঙ্গারের মতো দেখতে বিশালাকার কোয়রান্টিন সেন্টার তৈরি করছে আসাম সরকার। কোভিভ-১৯ (করোনা ভাইরাস) এ আক্রান্ত ব্যক্তিদের এ সেন্টারে রাখা হবে। তৈরি হওয়া এই সেন্টারের ছবি গতকাল বৃহস্পতিবার সকালে নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। খবর আনন্দবাজার পত্রিকা’র।
০৭:১০ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ফ্রাঙ্কেনস্টাইন: দানব আর মানুষের লড়াই
ফ্রাঙ্কেনস্টাইনের দানবকে নতুন করে পরিচয় করে দেয়ার কিছু নেই। বিশেষ করে হররপ্রেমী পাঠকদের কাছে তার জনপ্রিয়তা প্রশ্নাতীত। সিনেমার দর্শকদের কাছেও যথেষ্ট সমাদৃত। বইয়ের পাতায় জীবন্ত হয়ে ওঠা এই দানবের প্রেমে পড়া পরিচালকদের ছোঁয়ায় রূপালী পর্দায় নতুন রূপে বেশ কয়েকবার হাজির হয়েছে সে। তারপরেও তাকে নিয়ে কিছু কথা না বললেই নয়।
০৬:৩৯ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
করোনাতঙ্কে এনায়েতপুর-চৌহালীর ব্যস্ততম এলাকা ফাঁকা
মরণব্যাধি করোনা ভাইরাস ঠেকাতে অবশেষে পুলিশী ভুমিকার কারনে সিরাজগঞ্জের এনায়েতপুর-চৌহালীর ব্যস্ততম এলাকা ফাঁকা হতে শুরু করেছে। চৌহালী উপজেলা সদরের জোতপাড়া বাজার এবং এনায়েতপুর থানার ব্যস্ততম কেজির মোড়, বেতিল, এনায়েতপুর হাট এখন ফাঁকা।
০৬:৩১ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
বিজয়নগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-২০
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।
০৬:২৩ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
৩ বিয়েতে ৪ সন্তান থাকলেও ২০ প্রেমিকাকে বিষ খাইয়ে খুন
বরপণ দিতে অস্বীকার করেছিল পরিবার বা বহু বার পাত্রপক্ষ থেকে প্রত্যাখান হওয়া মেয়েদের নিশানা করত মোহন কুমার। প্রেমের ফাঁদে ভুলিয়ে মুগ্ধ করত তাদের। তারপর এক দিন ‘হবু স্ত্রী’র হাতে তুলে দিত গর্ভনিরোধক ওষুধের রূপে পটাসিয়াম সায়ানাইড। এমন করে ২০ জন তরুণীকে খুনের দায়ে গ্রেফতার করা হয়েছে ভারতের মোহন কুমার নামে এক স্কুল শিক্ষককে। খবর আনন্দবাজার পত্রিকা’র।
০৬:১৯ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
শার্শায় প্রশাসনের নজরদারী-জনসচেতনা বৃদ্ধি
সারা বিশ্বের ন্যায় করোনা আতংকে ভূগছে দেশের মানুষ। প্রতিরোধে ও গনসচেতনতায় বাংলাদেশ সরকারের বিভিন্ন দিকনির্দেশনার অংশ হিসাবে যশোরের শার্শা-বেনাপোলে বাজার, সড়ক ও বাসাবাড়িতে প্রশাসনের নজরদারী বাড়ানো হয়েছে। ফলে বেনাপোল-শার্শায় জনসচেতনা বৃদ্ধি পেয়েছে। বন্ধ হয়ে গেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানিসহ পাসপোর্টযাত্রী পারাপার।
০৫:৫৪ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
স্বাধীনতা দিবস ও আজকের শিশুরা
চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে জাতীয় ও বিশেষ দিবসগুলো বেশ ঘটা করে উদযাপিত হয়। কিন্তু এবার বিশ্বব্যাপী করোনা ভাইরাসে সারা পৃথিবীর ন্যায় আমাদের দেশও আক্রান্ত হয়েছে। সকল স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। যার ফলে এবারের ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের সকল আয়োজন সংকুচিত করা হয়েছে।
০৫:৪২ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
শুধু খাদ্য বিতরণ করে অর্থনৈতিক দুর্যোগ মোকাবেলা করা যাবে না
করোনা ভাইরাস শুধু স্বাস্থ্যের এবং জীবনের জন্যই হুমকি নয় এটা অর্থনীতির জন্যেও বিরাট হুমকি। করোনার কারণে পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশও বিরাট অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে। বলা হচ্ছে, এ দুর্যোগ ১৯৩৩ সালের মহামন্দা এবং ২০০৮ সালের আর্থিক সঙ্কটের চেয়েও বড় হবে। করোনার বিরুদ্ধে যুদ্ধটা করতে হবে দুই ফ্রন্টে। এক) স্বাস্থ্য ও জীবন সুরক্ষা; এবং দুই) অর্থনীতি চালু রাখা। কৃষি হচ্ছে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষির উৎপাদন ব্যবস্থাটা এমন যে অনেক মানুষকে একত্রিত হতে কাজ করতে হয় না। মাঠের মধ্যে দূরে দূরে থেকে কাজ করা যায়। তাই করোনা কৃষি উৎপাদন ব্যহত করতে পারবে না। সমস্যা হচ্ছে শিল্প উৎপাদন নিয়ে। শিল্প কারখানায় অনেক মানুষকে প্রায় গাদাগাদি করে কাজ করতে হয় যা করোনা ছড়ানোর জন্য উর্বর ক্ষেত্র। তবে বিভিন্ন সুরক্ষা নিয়ে সেখানে কাজ করা সম্ভব। ইতোমধ্যে বিভিন্ন দেশ তা করছে এবং আমাদের এখানেও সুরক্ষা নিয়ে শিল্প উৎপাদন চালু রয়েছে।
০৫:৩১ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
দেশে নতুন মৃত্যু নেই, ৫ করোনা রোগী শনাক্ত
বিশ্বে মহামারি আকার ধারণ করা নভেল করোনা ভাইরাসে দেশে নতুন করে কোনো মৃত্যু না হলেও আরও ৫ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।
০৫:৩০ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
- ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৫২১ জনকে মনোনয়ন
- সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী
- কলেজে মাস্টার্সের পরীক্ষা দিতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
- সিলেটের নতুন ডিসি রেজা হাসান
- একটি ফোনকলে বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের জীবন ওলটপালট
- ভাঙ্গায় ৫ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
- কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা সরকারে
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া























