আ’লীগের সামনের পথ খুব চ্যালেঞ্জিং : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের সামনের পথ খুব চ্যালেঞ্জিং। সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচনের অঙ্গীকার রক্ষা করা। সারাদেশে নতুন কমিটি কাজ শুরু করেছে। এতে যাতে বিতর্কিতরা প্রবেশ করতে না পারে তা প্রতিরোধ করাই একটি বড় চ্যালেঞ্জ।’ আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
০৪:০০ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
গুগল সার্চে ২০১৯-এ সেরা দশ ভারতীয় ব্যক্তিত্ব
আর মাত্র হাতেগোনা কয়েকটি দিন পর ২০১৯কে ফেলে নতুন বছরকে আমন্ত্রণ জানাতে মেতে উঠবে বিশ্ব। পুরনো বছরকে ভুলে নতুনকে আঁকড়ে ধরে এগিয়ে চলার অঙ্গীকার করবে সবাই। তবে স্মৃতিতে থেকে যাবে পুরনো বছরে ঘটে যাওয়া স্মরণীয় মুহূর্তগুলো। এই স্মরণীয়কে সংক্ষিপ্ত রূপে তুলে ধরেছে গুগল। যাদের নাম সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে এমন ১০ ভারতীয় সেরা ব্যক্তিত্বের নাম প্রকাশ করেছে গুগল।
০৩:৫১ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
বিপ্লব বড়ুয়া : আওয়ামী লীগের তারুণ্যদীপ্ত দূর্গ
বাংলাদেশ আওয়ামী লীগ, দেশের অস্তিত্বের অপর নাম। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭০’র নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে বাংলাদেশের অগ্রযাত্রাকে ক্রমাগত টেনে এগিয়ে নিচ্ছে প্রাচীনতম দলটি। ১৯৭৫ সালে কিছু উশৃংখল সামরিক জান্তার হাতে দেশের উন্নয়নের ছন্দপতনের পর স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথেই দেশ ফিরেছে শেখ হাসিনার হাতে। আওয়ামী লীগের ছায়াতলে বিকশিত হয়েছেন হাজার-লাখো নেতৃত্ব। রাজনীতির উজ্জ্বল আলোয় আলোকিত হয়েছেন অনেক নেতাই। তাদের ধারাবাহিকতায় তারুণ্যদীপ্ত এক উজ্জ্বল নাম ব্যারিস্টার বিপ্লব বডুয়া।
০৩:৩১ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
আ’লীগে নতুন পদ পেলেন যারা
একবিংশতম জাতীয় কাউন্সিলে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে নতুন কমিটির নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নিয়েছে নতুন কিছু মুখ। একই সঙ্গে আগের কমিটিতে থাকা বেশ কয়েকজনের পদোন্নতি হয়েছে।
০৩:১৭ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
ফের আহত ভিপি নুর
আরও একবার আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে হামলার শিকার হয়ে আহত হন তিনি।
০৩:০৯ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
শ্রীমঙ্গলে ৪১ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে জব্দকৃত ১৬ লাখ ৫০ হাজারটি নাসির পাতার বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা এসব বিড়ির মূল্য ৪১ লাখ ২৫ হাজার টাকা।
০৩:০০ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
স্ত্রীর কবরে চিরনিদ্রায় শায়িত স্যার আবেদ
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের দাফন সম্পন্ন হয়েছে। বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরে চিরনিদ্রায় শায়িত হলেন বিশ্ব বরেণ্য এই উদ্যোক্তা। আজ রোববার দুপুরে তাকে দাফন করা হয়।
০২:৩৫ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিস্মিত বিশ্ব : প্রধানমন্ত্রী
দেশের অগ্রগতির সঙ্গে সঙ্গে নৌবাহিনীও এগিয়ে চলছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন আজ সমগ্র বিশ্বের জন্য বিস্ময়। দেশের অগ্রগতির সঙ্গে সঙ্গে নৌবাহিনীও এগিয়ে চলছে। আমি বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ নেভাল একাডেমির অব্যাহত অগ্রযাত্রা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।’
০২:২১ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার চলমান ভয়াবহ দাবানলের মধ্যে অবসর কাটাতে হাওয়াই দ্বীপে যাওয়ায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।
০২:০৫ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত
চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ রোববার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এখানের তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সপ্তাহে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দু’দিন ছিল চুয়াডাঙ্গায়। আবহাওয়ার এই অবস্থায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ এবং শিশু ও বৃদ্ধরা নাজেহাল হচ্ছেন শীতজনিত নানা রোগে।
০১:৩৩ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
সেন্সরে আটকে আছে ‘বিশ্বসুন্দরী’
ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল সিয়াম আহমেদ ও পরীমনি অভিনীত চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’র। এর আগে দুবার মুক্তির তারিখও ঘোষণা করা হয়। কিন্তু চয়নিকা চৌধুরী পরিচালিত এ সিনেমাটি এখনো মুক্তি পায়নি।
০১:২৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
‘ইসলাম কখনোই জঙ্গিবাদ-সন্ত্রাস সমর্থন করে না’
সন্ত্রাস, দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুকসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে নড়াইলের নড়াগাতি থানার মূলশ্রী মাদরাসা চত্বরে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
০১:২০ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
চার দশক পর প্রথম প্রধানমন্ত্রী পেল কিউবা
দ্বীপ রাষ্ট্র কিউবার জনগন ৪৩ বছর পর পেয়েছে তাদের প্রধানমন্ত্রী। দেশটির পর্যটনমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মিগেল দিয়া ক্যানেল। ম্যানুয়েল হলেন দেশটির প্রথম প্রধানমন্ত্রী। খবর বিবিসি’র।
০১:১৯ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
রাষ্ট্রপতি আজ খুলনা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে যোগ দিবেন
রাষ্ট্রপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়টির ৬ষ্ঠ সমাবর্তনে যোগ দিবেন। তিনি এ সমাবর্তনের সভাপতিত্ব করবেন।
১২:৫৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিভারপুল
তিন-তিনবার ফাইনালে পৌঁছেও ফিরতে হয়েছিল মাথা নীচু করে। অবশেষে চতুর্থবারের চেষ্টায় কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাল লিভারপুল।
১২:৫৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
বড় দিনের আগে পিএসজির গোল উৎসব
পিএসজির আক্রমণভাগের তিন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে, নেইমার ও মাউরো ইকার্দি বড় দিনের আগে গোল উৎসব করেছেন। নিজেদের মাঠে আমিয়াঁকে উড়িয়ে দিয়েছে টমাস টুখেলের দলটি।
১২:৫৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
স্যার ফজলে হাসান আবেদের কোনো তুলনা নেই: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘স্যার ফজলে হাসান আবেদের কোনো তুলনা নেই। তিনি প্রচারবিমুখ মানুষ ছিলেন। বাংলার প্রতিটি জনপদে নিরবে-নিভৃতে ব্র্যাকের মাধ্যমে সেবা ছড়িয়ে দিয়েছেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বহু দেশে ব্র্যাকের কার্যক্রম ছড়িয়ে দিয়েছেন।’ আজ রোববার সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে স্যার ফজলে হাসান আবেদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
১২:৩৫ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
স্বামী বিবেকানন্দ জ্ঞানের এক শান্ত বহমান নদী
বাংলা তথা সমগ্র ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত দার্শনিক ছিলেন স্বামী বিবেকানন্দ । তিনি একজন দার্শনিক ছাড়াও ছিলেন লেখক ও সঙ্গীতজ্ঞ মানুষও। তাঁর লেখা প্রত্যেকটা বই আজও সকল বাঙালী তথা সমগ্র দেশবাসীকে সমানভাবে মুগ্ধ ও অনুপ্রাণিত করে চলেছে।
১২:০১ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি গঠন
জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি গঠন উপলক্ষে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোমেন মুনির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১:৫৩ এএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
স্যার আবেদকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। আজ সকাল সাড়ে ১০টায় তার মরদেহ স্টেডিয়ামে আনা হয়।
১১:২৯ এএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
উপমহাদেশের বিখ্যাত সুফীসাধক হযরত শাহজালাল (রহ.)
বাংলাদেশ আসাম তথা বৃহত্তর বঙ্গকে ইসলামের আলোকে আলোকিত করার ক্ষেত্রে যাঁর নাম সবচেয়ে উজ্জ্বল এবং এদেশের সূফি, দরবেশ, আউলিয়াগণের মাঝে যাঁর প্রভাব ও মর্যাদা সবচেয়ে বেশি তিনি হলেন হযরত মাওলানা শাহ্জালাল (রহ.)। এতদাঞ্চলে ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে জনসাধারণের মাঝে তাঁর প্রতি ভালবাসা ও নামের মাহাত্ম ব্যাপক ও অতুলনীয়।
১১:২৯ এএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
শীতার্ত মানুষের পাশে নলছিটি’র ইউএনও
শীতার্ত ও ছিন্নমূল মানুষদের খুঁজে কম্বল জড়িয়ে দিলেন ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।
১১:২৩ এএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
হ্যালো লিডারে আজ থাকছেন কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম
ক্ষমতার রাজনীতিতে জবাবদিহিতা যখন উধাও হতে চলেছে। ঠিক তখন একুশে টেলিভিশনের ব্যতিক্রমী উদ্যোগ ‘হ্যালো লিডার’। ভোটের আগে কতশত রঙ্গিন প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধিরা। কিন্তু নির্বাচিত হওয়ার পর বেমালুম ভুলে যান সেসব কথা। নেতাদের ভুলে যাওয়া কথাগুলো মনে করিয়ে দিয়ে তা বাস্তবায়নই হ্যালো লিডার’র উদ্দেশ্য।
১১:২৩ এএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
শ্রীমঙ্গলে কবুতরের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কবুতরের দৌড় প্রতিযোগিতার ১ ঘণ্টা ১০ মিনিটে ৬৭ কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে প্রথম হয়েছে বড়লেখা পৌর এলাকার দেলোয়ার হেসেনের ৬টি কবুতর।
১১:১২ এএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
- স্বাস্থ্যসেবায় পুষ্টিকে পূর্ণরূপে অন্তর্ভুক্ত করার আহ্বান বিশেষজ্ঞদের
- শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী
- জুলাই অভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর গ্রেপ্তার
- গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশ গঠনে প্রেরণা জোগাবে: ড. ইউনূস
- দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার
- সব খবর »
- দক্ষিণখানে নারী চিকিৎসক খুন, স্বামী সোহেল রানা গ্রেপ্তার
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- লিগ্যাল এইডের মাধ্যমে সন্তান ফিরে পেল সেই কিশোরী মা জুঁই
- জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- এনবিআরের সবাই প্রস্তুত, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন হবে: অর্থমন্ত্রী
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- রিহ্যাব সদস্যকে শারীরিক নির্যাতন ও চেকে সই আদায় ঘটনার নিন্দা-শাস্তি দাবি
- কঠোর ব্যবস্থা গ্রহণে পুঁজিবাজারে আস্থা ফিরছে বিনিয়োগকারীদের: অর্থমন্ত্রী
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- একুশে টেলিভিশনে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’, প্রথম অতিথি তাসনোভা মাহবুব সালাম
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- ইটিভি ডিজিটালে প্রতিমাসের দ্বিতীয় শনিবার দেখবেন ‘আইন ও আবাসন’
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ























