কুয়াশা উপেক্ষা করে বিমান ওঠানামা শুরু
দেশে শৈত্যপ্রবাহ চলছে। একই সঙ্গে বেশ কয়েকদিন ধরে কুয়াশায় ঢাকা পড়েছে গোটা দেশ। আজ ঘন কুয়াশার কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর হজরত শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে বিমান ওঠানামা স্বাভাবিক হয়।
০২:০৮ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
আজও টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত খুলনার
বঙ্গবন্ধু বিপিএলে আজকের দিনের প্রথম ম্যাচে সিলেট থান্ডার্সের বিপক্ষে টসে জিতেছে খুলনা টাইগার্স। অন্যান্য ম্যাচের মত আজও তারা আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে টানা চার ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং বেঁছে নেয় খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।
০২:০৪ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
কেরানীগঞ্জের অগ্নিকাণ্ড : মৃতের সংখ্যা বেড়ে ২২
কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার পর্যন্ত এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।
০১:৫৩ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
জিম্বাবুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১
জিম্বাবুয়ের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এতে অন্তত আরও ১৫ জন আহত হন। খবর সিনহুয়া’র।
০১:৪২ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
আবারও দায়িত্বে শেখ হাসিনা-ওবায়দুল কাদের
আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের আবারও নির্বাচিত হয়েছেন। নবম বারের মতো এ পদে নির্বাচিত হলেন শেখ হাসিনা। সেই সঙ্গে টানা দ্বিতীয় বারের মতো নির্বাচিত হলেন ওবায়দুল কাদের।
০১:৩১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
নাগরিকত্ব সংশোধনী আইন: উত্তরপ্রদেশে প্রাণ গেল ৬ জনের
নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে শুক্রবার ভারতের উত্তরপ্রদেশ জুড়ে ছড়িয়ে পড়া হিংসায় ছয়জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। তবে পুলিশের গুলিতে একটি মৃত্যুও ঘটেনি বলে দাবি উত্তরপ্রদেশের পুলিশের মহাপরিচালক ওপি সিং।
০১:৩০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
বিতর্কিতদের দলে দরকার নেই : কাদের
মাদক, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার রোধে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছিল তা থেমে যায়নি বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কিছু কিছু নেতা বিশৃঙ্খলা করেন। তা বন্ধ করতে হবে। আমাদের দলে লাখ লাখ কর্মী আছে, বিতর্কিতদের দলে দরকার নেই। বসন্তের কোকিলেরা সুসময়ে থাকবে, দুঃসময়ে তাদের পাওয়া যাবে না।’
০১:১৭ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
শিমুলিয়া-কাঁঠালবাড়ির ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে
ঘন কুয়াশার কারণে সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। কুয়াশার কারণে ভোর ৫টা থেকে এ রুটে সকল প্রকার ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
০১:১৪ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
স্যার ফজলে হাসান আবেদ : আলোক রশ্মির বিচ্ছুরণ
১২:৪৩ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
বাবার আকাঙ্ক্ষা পূরণই একমাত্র লক্ষ্য: প্রধানমন্ত্রী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২:৩৮ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
যীশু খ্রিস্টের জীবনী
সামনে ২৫ শে ডিসেম্বর ‘বড়দিন’। যিশু খ্রিস্টের জন্মদিন। বড়দিন একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান। এই দিনটিতে খ্রিস্টানরা যীশুখ্রিষ্টের জন্মবার্ষিকী উদযাপন পালন করে। যদিও বাইবেলে যীশুর জন্মের কোন দিন ক্ষণ পাওয়া যায়নি। খ্রিস্টানদের বিশ্বাস মতে ২৫ শে ডিসেম্বর যীশুর জন্ম তারিখ ধরা হয়। উপহার একচেঞ্জ করা, ক্রিসমাস ট্রি সাজানো, মিষ্টি বিতরণ করা আর অব্যশই সান্তা ক্লজের অপেক্ষা করা।
১২:৩০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
শাহীন কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
এসোসিয়েশন অব এক্স-স্টুডেন্টস অব শাহীন কুর্মিটোলা (এইএসএসকে) আয়োজিত ১ম এইএসএসকে সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ব্যাচ ১৯৭৮ থেকে ২০১৬ পর্যন্ত মোট ১২টি স্কুল ব্যাচের প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে গত ১৩ ডিসেম্বর এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।
১২:২২ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
অভিশংসন নাটকের মধ্যেই কংগ্রেসে ভাষণ দেবেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৪ ফেব্রুয়ারি ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ দেবেন। বছরের শুরুতে কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া মার্কিন প্রেসিডেন্টের এ ভাষণ দিতে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন জ্যৈষ্ঠ ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি।
১১:৪৬ এএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
রাশিফল : কেমন যাবে আজকের দিন!
রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা, নানা মত। এটাকে কেউ বিশ্বাস করেন, আবার কেউ বিশ্বাস করেন না। সেই তর্ক-বিতর্ক দূরে থাক, বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন আর নয়, দিনের শুরুতে চলুন মিলিয়ে নেয়া যাক- কেমন যাবে আজকের দিনটি?
১১:২৭ এএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
অধিবেশন চলছে : আজ নির্ধারিত হবে আ’লীগের নেতৃত্ব
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে আজ শনিবার দ্বিতীয় অধিবেশন (কাউন্সিল অধিবেশন) শুরু হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রায় সাত হাজার কাউন্সিলর এতে যোগ দিয়েছেন। আজ তাদের মতামতের ভিত্তিতে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। এ সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী তিন বছর দলটির নেতৃত্ব দিবেন।
১১:১০ এএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
লোকসানের বোঝা মাথাই নিয়ে জয়পুরহাটে চিনিকলের আখ মাড়াই শুরু
জয়পুরহাট চিনিকলে ২০১৯-২০২০ আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। গত মৌসুমের ৬০ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়ে এ আখ মাড়াই শুরু করে দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। এটি হবে জয়পুরহাট চিনিকলের ৫৭ তম আখ মাড়াই মৌসুম।
১১:০০ এএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল’র কেন্দ্রীয় সংসদের আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে। এর আগে গেল সেপ্টেম্বরে ৬ষ্ঠ কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
১০:৪৮ এএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
অতীশ দীপঙ্কর ছিলেন জ্ঞান প্রজ্জ্বলিত মশাল
অতীশ দীপঙ্কর হলেন একজন প্রখ্যাত পণ্ডিত যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ ধর্ম প্রচারক ছিলেন। তিনি ৯৮২ সালে বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে এক রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। এটি বর্তমানে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। অতীশ দীপঙ্করের বাসস্থান এখনো ‘পণ্ডিতের ভিটা’ নামে পরিচিত। পিতা কল্যাণশ্রী এবং মাতা প্রভাবতী দেবী। তাঁর বাল্য নাম ছিল চন্দ্রগর্ভ। মায়ের নিকট এবং স্থানীয় বজ্রাসন বিহারে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি বিখ্যাত বৌদ্ধ গুরু জেতারির নিকট বৌদ্ধধর্ম ও শাস্ত্রে উচ্চশিক্ষা লাভ করেন।
১০:৩৬ এএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
ফিফা রেফারি হলেন জয়া চাকমা
বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি হয়েছেন জয়া চাকমা। আগামী এক বছর আন্তর্জাতিক পরিমণ্ডলে মেয়েদের মূল স্তরের ম্যাচ পরিচালনা করতে কোনও বাধাই আর রইলো না তার।
১০:৩৫ এএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
জবিতে ‘জয় বাংলা শিক্ষক সমাজ’র আত্মপ্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘জয় বাংলা শিক্ষক সমাজ’ নামে শিক্ষকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন এ সংগঠনের ঘোষণা দেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস।
০৯:৫০ এএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
২১ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।
০৯:৩৩ এএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
‘যে কোনও দুর্যোগে ও গুরুত্বপূর্ণ কাজে বিজিবি অংশগ্রহণ করে’
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্টজনদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।
০৯:২৭ এএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
ঢাকার পথে ‘সোনার তরী’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ড্রিমলাইনার ‘সোনার তরী’ ঢাকার পথে উড়াল দিয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় সিয়াটলের বোয়িং এভারেট ডেলিভারি সেন্টার থেকে ‘সোনার তরী’ ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। এটি আজ শনিবার বিকেল ৪টা নাগাদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।
০৯:২২ এএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
টাঙ্গাইলে প্রতিবন্ধীতা-করণীয় সম্ভাবনা বিষয়ক আলোচনা সভা
টাঙ্গাইলে প্রতিবন্ধীতা-করণীয়-সম্ভাবনা বিষয়ক এক আলোচনা সভা টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড রিসার্চ সেন্টার ও টাঙ্গাইল স্কুল এন্ড কলেজের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
০৯:১২ এএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
- স্বাস্থ্যসেবায় পুষ্টিকে পূর্ণরূপে অন্তর্ভুক্ত করার আহ্বান বিশেষজ্ঞদের
- শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী
- জুলাই অভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর গ্রেপ্তার
- গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশ গঠনে প্রেরণা জোগাবে: ড. ইউনূস
- দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার
- সব খবর »
- দক্ষিণখানে নারী চিকিৎসক খুন, স্বামী সোহেল রানা গ্রেপ্তার
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- লিগ্যাল এইডের মাধ্যমে সন্তান ফিরে পেল সেই কিশোরী মা জুঁই
- জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- এনবিআরের সবাই প্রস্তুত, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন হবে: অর্থমন্ত্রী
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- রিহ্যাব সদস্যকে শারীরিক নির্যাতন ও চেকে সই আদায় ঘটনার নিন্দা-শাস্তি দাবি
- কঠোর ব্যবস্থা গ্রহণে পুঁজিবাজারে আস্থা ফিরছে বিনিয়োগকারীদের: অর্থমন্ত্রী
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- একুশে টেলিভিশনে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’, প্রথম অতিথি তাসনোভা মাহবুব সালাম
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- ইটিভি ডিজিটালে প্রতিমাসের দ্বিতীয় শনিবার দেখবেন ‘আইন ও আবাসন’
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ























