ঢাকা, বুধবার   ০৫ আগস্ট ২০২৬

বিজয় দিবস প্যারেডে স্পন্সশীপে ক্রেস্ট পেল ইসলামী ব্যাংক

বিজয় দিবস প্যারেডে স্পন্সশীপে ক্রেস্ট পেল ইসলামী ব্যাংক

বিজয় দিবস প্যারেড ২০১৯-এ স্পন্সশীপের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও বাংলাদেশ সেনাবাহিনীর সাভার এরিয়া কমান্ডার ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আকবর হোসাইন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলমের নিকট ক্রেস্ট তুলে দেন।

০৯:৩৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য দু:সংবাদ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য দু:সংবাদ

ভারত সফরে গিয়ে শিকার হওয়া হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ না হওয়ায় বিপিএলের প্রথম দুই ম্যাচেই খেলতে পারেননি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দুই ম্যাচ পর ফেরা অভিজ্ঞ এ অলরাউন্ডার বুধবার (১৮ ডিসেম্বর) ফের চোট পেয়েছেন পুরনো জায়গায়।  

০৯:২৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকবে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি হল জনগণের কল্যাণ করা। আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে থাকবে। তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করব। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০-২০২১ সালে মুজিববর্ষ এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করব। আমরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করব। ২১তম জাতীয় সম্মেলনে এই আমাদের অঙ্গীকার।’ 

০৯:২৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

চট্টগ্রামে সোশ্যাল ইসলামী ব্যাংকের দুইটি উপশাখা উদ্বোধন

চট্টগ্রামে সোশ্যাল ইসলামী ব্যাংকের দুইটি উপশাখা উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের  চট্টগ্রামে হালিশহর বাসস্ট্যান্ড উপশাখা এবং এস ক্লাব মোড় উপশাখা নামে দুইটি উপশাখা উদ্বোধন করেছে। ১৯ ডিসেম্বর ২০১৯ সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখা দুইটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

০৮:২১ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

মুশফিককে নিয়ে ভারতীয় ওয়েবসাইটের ‘কটাক্ষ’

মুশফিককে নিয়ে ভারতীয় ওয়েবসাইটের ‘কটাক্ষ’

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৩তম আসরের নিলাম বসেছে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর নিজ শহরেই বসেছে এবারের নিলাম। তবে সেখানে এবারও দল পাননি টাইগার লিটল মাস্টার মুশফিকুর রহিম।  

০৮:১৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আগ্রাবাদ শাখা নতুন ঠিকানায়

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আগ্রাবাদ শাখা নতুন ঠিকানায়

শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আরো বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডর আগ্রাবাদ শাখা নতুন- এইচ এন্ড এম টাওয়ার (২য় তলা), হোল্ডিং # ২৩, শেখ মুজিব রোড, আগ্রাবাদ, ডাবলমুরিং, চট্টগ্রাম-এ স্থানান্তরিত হয়েছে। 

০৭:৫৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

‘বাহবা’ দানকারীরাই মোদীর চরিত্রে হতবাক

‘বাহবা’ দানকারীরাই মোদীর চরিত্রে হতবাক

ভারত জুড়ে এখন বিক্ষোভ। কোন কোন অঞ্চলে বয়ে যাচ্ছে রক্তের ধারা। বিষয় নাগরিকত্ব সংশোধন বিল (ক্যাব) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)। চলতি বছরের মাঝামাঝি ও শেষ দিকে এ দুই পদক্ষেপ বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে ভারত সরকারকে। সারাদেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সরকারের প্রণিত এ আইনের বিরুদ্ধে নেমেছে। সমালোচনায় পড়েছে মোদী সরকার। যারাই এক সময় মোদীকে ‘বাহবা’ দিতেন তারাই মোদীর এমন কর্মকাণ্ডে হতবাক হয়েছেন।

০৭:৫৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

টেস্ট নয়, পাকিস্তানে টি-টোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ

টেস্ট নয়, পাকিস্তানে টি-টোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার সূচি রয়েছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তানে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব করেছে।  

০৭:৪৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

মেয়ে সানার রাজনৈতিক পোস্ট নিয়ে সরব সৌরভ

মেয়ে সানার রাজনৈতিক পোস্ট নিয়ে সরব সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা এবার বিতর্কের কেন্দ্রে। নাগরিকত্ব আইন বিষয়ে সানার পোস্টকে ঘিরেই জোরদার হল এ বিতর্ক। বিতর্কের কেন্দ্রে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে নতুন কিছু নয়। প্রথমে ক্রিকেট জীবনে এবং তারপরে প্রশাসক হিসাবেও তাঁকে বহু বিতর্কের মধ্যে পড়তে হয়েছে। কিন্তু এবারের বিতর্ক অন্য। যার কেন্দ্রে সৌরভের মেয়ে সানার সামাজিক মাধ্যমে একটি পোস্ট এবং তার প্রতিক্রিয়ায় সৌরভের টুইট। খবর ডয়চে ভেলে ও আনন্দবাজার পত্রিকা’র। 

০৭:৪৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

আইপিলে এবারও অবিক্রীত মুশফিক

আইপিলে এবারও অবিক্রীত মুশফিক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম শুরু হয়েছে আজ। এরই মধ্যে বড় বড় তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানো শুরু করেছে ফ্রাঞ্চাইজিগুলো। তবে নিলামের প্রথম ডাকে অবিক্রিত থেকে গেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের প্রতি এখনও আগ্রহ দেখায়নি কেউ। 

০৭:২৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি হলে যথাযথ ব্যবস্থা: ইউজিসি চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি হলে যথাযথ ব্যবস্থা: ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

০৭:২০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

সব ইটভাটা বন্ধ করতে হবে: তাজুল ইসলাম

সব ইটভাটা বন্ধ করতে হবে: তাজুল ইসলাম

বায়ুদূষণ রোধে ২০২৫ সালের মধ্যে দেশের সব ইটভাটা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এর মাঝে পরিবেশবান্ধব ইটের উত্তম বিকল্প খুঁজতে হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে বায়ুদূষণরোধে আন্তঃমন্ত্রণালয় সভায় মন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।

০৭:০৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

সরকারের সঙ্গে সমঝোতা করতে রাষ্ট্রপ্রতিকে গ্রামীণফোনের চিঠি

সরকারের সঙ্গে সমঝোতা করতে রাষ্ট্রপ্রতিকে গ্রামীণফোনের চিঠি

সরকারের সঙ্গে সমঝোতার জন্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে একটি চিঠি পাঠিয়েছে গ্রামীণফোন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এ তথ্য জানিয়েছেন।

০৬:৩৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ঋণ আগ্রাসন

ঋণ আগ্রাসন

কিস্তি পরিশোধের চাপ। সময়মতো কিস্তি শোধ করতে না পারায় আসতে থাকল ব্যাংকের চিঠি, উকিল নোটিশ। এ বিপদ থেকে মুক্তি পেতে তারা খামারের জমি সস্তা দামে বিক্রি করে দিল। এখানেই শেষ নয়, ঋণের বাকি অংশ শোধ করতে প্রত্যেকে দেউলিয়া হয়ে গেল।

০৬:২২ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

বিদেশে বাংলাদেশী শ্রমিকদের প্রতারণা ঠেকাতে আহ্বান প্রধানমন্ত্রীর

বিদেশে বাংলাদেশী শ্রমিকদের প্রতারণা ঠেকাতে আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দালাল চক্রের অসততা সম্পর্কে পূণরায় বিদেশ গমনেচ্ছুদের সতর্ক করে দিয়ে যেসব দেশে প্রবাসী শ্রমিকরা প্রতারণার শিকার হন সেসব দেশকে এর প্রতিকারে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি অনুরোধ করবো যেসব দেশে প্রবাসী বাংলাদেশী শ্রমিকরা প্রতারণার শিকার হচ্ছেন, সেসব প্রতারকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’

০৬:১০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

বিপিএল মাতাচ্ছেন যারা

বিপিএল মাতাচ্ছেন যারা

চলমান বঙ্গবন্ধু বিপিএলের ঢাকা পর্বে বেশ কয়েকটা একতরফা ম্যাচ ও স্বল্প টার্নআউটের ফলাফল লক্ষ্য করা গেলেও এখন পর্যন্ত কিছু ব্যক্তিগত পারফরম্যান্স দৃষ্টি আকর্ষণ করেছে সবার। আর দলগতভাবে অনন্য রেকর্ড গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

০৫:৫৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

সচিবালয় এলাকায় হর্ন বাজানোয় ১৫ জনকে জরিমানা

সচিবালয় এলাকায় হর্ন বাজানোয় ১৫ জনকে জরিমানা

রাজধানীতে সচিবালয়ের পাশে নো হর্ন জোন এলাকায় হর্ন বাজানোয় ১৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সহকারী পরিচালক সাইফুল আশরাফকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ অভিযান চালিয়ে এ জরিমানা করেন। 

০৫:৫৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

দুর্ঘটনায় আইসিবি’র ডিজিএম’র মৃত্যু

দুর্ঘটনায় আইসিবি’র ডিজিএম’র মৃত্যু

বাংলাদেশ বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’র (আইসিবি) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আমিনুল কাদের খান (৫৭) সড়ক দুর্ঘটায় নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে নরসিংদীতে সড়ক দুর্ঘটনার শিকার হলে চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মারা যান তিনি। 

০৫:২৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

জঙ্গিদের হামলার টার্গেট ছিল পুলিশ: র‌্যাব

জঙ্গিদের হামলার টার্গেট ছিল পুলিশ: র‌্যাব

চাপাতি দিয়ে পেছন থেকে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলার পরিকল্পনা ছিল আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের। বুধবার রাতে রাজধানীর শাহ আলীর রইনখোলা ঈদগাহ এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির চার সদস্যকে গ্রেপ্তারের পর তাদের মোবাইল ফোনে এমন পরিকল্পনার তথ্য জানতে পারে র‌্যাব-৪।

০৫:১২ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ৮ লাখ ১৫ হাজার ৭৯২ জন

নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ৮ লাখ ১৫ হাজার ৭৯২ জন

১৮ ডিসেম্বর বুধবার পর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ৮ লাখ ১৫ হাজার ৭৯২ জন। তাদেরকে যথাযথ চিকিৎসা সেবাসহ সব ধরনের মানবিক সেবা দেয়া হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো তাদের সুরক্ষায় আন্তরিক।

০৪:৫১ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

‘চাপাতি দিয়ে পুলিশকে হামলার পরিকল্পনা করেছিল এবিটি’

‘চাপাতি দিয়ে পুলিশকে হামলার পরিকল্পনা করেছিল এবিটি’

র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বলেছেন, চাপাতি দিয়ে পেছন থেকে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলার পরিকল্পনা করেছিল জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্যরা।

০৪:২৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

বাগেরহাটে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটের ফকিরহাটে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

০৪:১০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

আ.লীগের সম্মেলনে বিএনপির চার নেতাকে দাওয়াত

আ.লীগের সম্মেলনে বিএনপির চার নেতাকে দাওয়াত

আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অধিবেশন হতে যাচ্ছে। এই সম্মেলনে বিএনপির চার নেতাকে দাওয়াত দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

০৪:০৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

রাজাকারের তালিকা তৈরিতে ৬০ কোটি : ক্ষমা চাইতে হবে প্রচারকারীদের

রাজাকারের তালিকা তৈরিতে ৬০ কোটি : ক্ষমা চাইতে হবে প্রচারকারীদের

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি প্রকাশিত ‘রাজাকারের তালিকা’ করতে সরকারের ৬০ কোটি টাকা খরচ হয়েছে জানিয়ে গণমাধ্যমে প্রচারিত সংবাদটি সত্য নয়।

০৪:০৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি