ঢাকা, শনিবার   ১৫ আগস্ট ২০২৬

কৃষির অত্যাধুনিক ল্যাব হচ্ছে পূর্বাচলে  

কৃষির অত্যাধুনিক ল্যাব হচ্ছে পূর্বাচলে  

ঢাকার পূর্বাচলে আধুনিক অ্যাক্রিডেটেড ল্যাব নির্মাণ করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমাদের মানসম্পন্ন ল্যাব না থাকার কারণে কৃষিপণ্য রপ্তানি সেভাবে করতে পারছি না। এজন্য এই ল্যাব করা হচ্ছে।

১১:২৮ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

শেষ হলো পাঁচ সপ্তাহব্যাপী জামদানি উৎসব  

শেষ হলো পাঁচ সপ্তাহব্যাপী জামদানি উৎসব  

বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৬ সেপ্টেম্বর থেকে ‘ঐতিহ্যের বিনির্মাণ’ শীর্ষক পাঁচ সপ্তাহব্যাপী জামদানি উৎসব ধানমন্ডির বেঙ্গল শিল্পালয় প্রদর্শনশালায় অনুষ্ঠিত হয়। এই উৎসবের সফল সমাপনী উপলক্ষে আজ শনিবার জামদানি বয়নশিল্পীদের সনদ প্রদান করা হয়েছে। 

১১:১৪ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

বাউফলে পুকুরের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

বাউফলে পুকুরের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

দাদার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে আব্দুল্লাহ (৫) ও  ইয়াসিন (৩) নামে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। শিশু দুটির বাবার নাম সাদ্দাম হোসেন।

১০:৪০ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

আফ্রিকার মসজিদে বন্দুক হামলায় হতাহত ১৮

আফ্রিকার মসজিদে বন্দুক হামলায় হতাহত ১৮

বুরকিনা ফাসোর একটি মসজিদে বন্দুক হামলায় ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শনিবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় স্যালমোসির এ ঘটনায় ১৩ জন ঘটনাস্থলেই মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আহত আরও তিনজনের।

১০:৩৭ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

নিজেকে যোগ্য করে তুলতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

নিজেকে যোগ্য করে তুলতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই প্রতিযোগিতামূলক যুগে নিজেকে প্রমাণ করতে নিয়োমিত অধ্যয়ণ কর, অন্যথায় তোমরা তোমাদের কর্মজীবনে সর্বোচ্চ গন্তব্যে পৌঁছতে এবং প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে পারবে না।

১০:৩৬ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

বুয়েটে আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর

বুয়েটে আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর

বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ডের প্রেক্ষিতে আন্দোলনের মুখে বুয়েট কতৃর্পক্ষ সব দাবি মেনে নিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

০৯:৪৪ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

কলারোয়ায় পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি আটক

কলারোয়ায় পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি আটক

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়ারীকে আটক করেছে। শনিবার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান,তার নেতৃত্বে এসআই মো. রইচ উদ্দিন, এসআই মো.ফারুক হোসেন, এ এস আই মো. রবিউল ইসলামসহ ফোর্স এর সহায়তায় উপজেলার পূর্ব কোটা গ্রমস্থ মো. আলমগীর কবিরের চায়ের দোকানের পিছনে জুয়া খেলা অবস্থায় ওই গ্রামের আমিনুর রহমানের ছেলে আলমগীর কবির (৩০),আব্দুস সোবাহানের ছেলে ওবাইদুর হোসেন (২৮),বরকতুল্লার ছেলে ফারুক হোসেন(৩২),মৃত ইয়াকুব আলীর ছেলে ইমান আলী (৩৫) শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আটক করা হয়।

০৯:২৯ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

পীর হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

পীর হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান এর বিরুদ্ধে  সামাজিক যোগাযোগ মাধ্যমে  জঘন্যতম অপপ্রচারের এর বিরুদ্ধে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

০৯:১৫ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকান্ডে আইইবি’র নিন্দা ও  শাস্তি দাবি

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকান্ডে আইইবি’র নিন্দা ও শাস্তি দাবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। একই সাথে ঘটনার পর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।

০৯:০৮ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

নিউইয়র্কের ক্যাসিনোতে গোলাগুলি, হতাহত ৭

নিউইয়র্কের ক্যাসিনোতে গোলাগুলি, হতাহত ৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি ক্যাসিনোতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় শনিবার সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে ব্রুকলিনের ইউটিকা অ্যাভিনিউতে অবস্থিত ওই ক্যাসিনোতে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

০৯:০০ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

বুয়েটে অবৈধ শিক্ষার্থীদের অবিলম্বে হল ছাড়ার নির্দেশ 

বুয়েটে অবৈধ শিক্ষার্থীদের অবিলম্বে হল ছাড়ার নির্দেশ 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর অবৈধ শিক্ষার্থীদের অবিলম্বে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ছাত্র সংগঠনগুলোর অফিসরুম বন্ধ করে তা সিলগালা করার জন্য ছাত্রকল্যাণ পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

০৮:৫৯ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে পরামর্শ দিবে বিএসএমএমইউ

ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে পরামর্শ দিবে বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে এ রোগ সংক্রান্ত চিকিৎসা পরামর্শ দেয়া হবে। সপ্তাহের প্রতি শনিবার ১২টা থেকে ১টা পর্যন্ত এই শিক্ষা কার্যক্রম দেয়া হবে। আগামীতে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই সেবা দেয়া হবে।

০৮:৫১ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা

শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা

বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের ৫০তম সুবর্ণজয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণসহ কেককাটা,শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

০৮:৩৯ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

যে কৃতিত্বে ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর নোবেল জয়

যে কৃতিত্বে ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর নোবেল জয়

আফ্রিকার দেশ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। এ সময়ে দুনিয়া জুড়ে বেশ আলোচিত নাম আবি আহমেদ। যিনি ২০১৯ সালে শান্তিতে নোবেল প্রাপ্তির জন্য ঘোষিত হয়েছেন। ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কার জেতেন ৪৩ বছর বয়সী আবি আহমেদ। 

০৮:৩৫ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

ছুটি শেষে সিকৃবি খুলছে রোববার

ছুটি শেষে সিকৃবি খুলছে রোববার

শারদীয় দূর্গাপুজার ছুটি শেষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। শনিবার বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

০৮:১৮ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

রাবির আবাসিক হলগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত

রাবির আবাসিক হলগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি)শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আবাসিক হলগুলোতে তল্লাশিসহ সিসি টিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

০৮:১৭ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

চারজনকে কোপালো ছিনতাইকারীরা, ১ জনের মৃত্যু

চারজনকে কোপালো ছিনতাইকারীরা, ১ জনের মৃত্যু

রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ায় দুর্গোৎসবের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর হামলায় আহত দীপ দাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

০৮:০৪ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

বরিশালে শ্রমিক লীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে র‌্যালী

বরিশালে শ্রমিক লীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে র‌্যালী

জাতীয় শ্রমিক লীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে বরিশালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় নগরীর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর শ্রমিক লীগের আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। 

০৭:৪২ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

‘চবিতে খারাপ কিছু নেই, কোন টর্চার সেলও নেই’

‘চবিতে খারাপ কিছু নেই, কোন টর্চার সেলও নেই’

প্রধানমন্ত্রীর নির্দেশের অংশ হিসেবে হল পরিদর্শন শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড শিরীণ আখতার বলেন, আমরা আমাদের ছেলে-মেয়েদের দেখতে এসেছি। তারা কেমন আছে তা জানতে এসেছি। আমাদের এখানে কোন খারাপ কিছু নেই। কোন টর্চার সেলও নেই। শনিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়টির প্রীতিলতা হল দিয়ে শুরু হয়ে সন্ধ্যা ৭টার দিকে শাহজালাল হলে এসে শেষ হয় এ পরিদর্শন।

০৭:৩৮ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

ছাত্ররাজনীতি না থাকলে স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া ঘটতে পারে : জয়

ছাত্ররাজনীতি না থাকলে স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া ঘটতে পারে : জয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট)শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম নিজ ক্ষমতাবলে বুয়েট ক্যাম্পাসে সব ধরনের সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন। কেউ গোপনে রাজনীতি করলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শাস্তি পেতে হবে বলে উপাচার্য হুঁশিয়ারি উচ্চারণ করেন।

০৭:২১ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

দুর্দান্ত সাইফে সিরিজ জিতল বাংলাদেশ

দুর্দান্ত সাইফে সিরিজ জিতল বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাইপলাইনে যে কয়জন তরুণ ক্রিকেটার রয়েছেন, তাদের মধ্যে সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম অন্যতম। জাতীয় দলে এরইমধ্যে ডাকও পেয়েছিলেন নাঈম। সব কিছু ঠিক থাকলে সাইফেরও ডাক আসার কথা। কেননা শ্রীলঙ্কায় দুর্দান্ত ধারাবাহিক এ দুই তরুণ আজ জ্বলে উঠলেন একসঙ্গেই। আর এতেই বড় জয়ের সঙ্গে সিরিজও জিতেছে বাংলাদেশ। 

০৭:১৮ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

হিলি সীমান্ত পরিদর্শন করলেন বিএসএফের আইজি

হিলি সীমান্ত পরিদর্শন করলেন বিএসএফের আইজি

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সহিত বৈঠক করেছেন ভারতের শিলিগুড়ি নর্থবেঙ্গল ফ্রন্ট্রিয়ারের আইজি জিকে শিং।

০৭:১১ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

বঙ্গবন্ধু ফিল্ম সিটি প্রকল্পে আরও ৯০০ কোটি বরাদ্দ

বঙ্গবন্ধু ফিল্ম সিটি প্রকল্পে আরও ৯০০ কোটি বরাদ্দ

বাংলাদেশে এখন আন্তর্জাতিক মানের ফিল্ম সিটি নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে চলচ্চিত্র নির্মাণের জন্য এখন যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং যে সুযোগ-সুবিধা ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে তার সব ব্যবস্থা এখানে থাকবে। যাতে করে এখানে উন্নত চলচ্চিত্র নির্মাণ হতে পারে।

০৬:৩৬ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি