রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার
প্রকাশিত : ২১:১৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর আদাবর থেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে আদাবরের ১৬ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাকিব মাহমুদ (২০), আব্দুর রহমান ওরফে অর্পণ (২২), মো. মিশকাত আলম ভূঁইয়া (২৬), মো. রহমান শুভ (১৯), সৈকত হোসেন সম্রাট (২২) ও মো. বিজয় (২০)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, আদাবরের ওই বাসায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা জড়ো হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে পরিকল্পনা করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এমএইচ
আরও পড়ুন










