ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে রেস্তোরাঁকর্মী খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ২৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৯:৩০, ৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

পুরান ঢাকার নবাবপুর সড়কে একটি রেস্তোরাঁ থেকে আনোয়ার হোসেন (৩০) নামের এক কর্মীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আল আরাফাত নামের রেস্তোরাঁটির ওই কর্মীকে ভারী কিছু দিয়ে মাথায় আঘাতের পর গলা কাটা হয়। তিনি ওই রেস্তোরাঁর ব্যবস্থাপক ছিলেন।

বংশাল থানার ওসি সাহিদুর রহমান জানান, সকালে হোটেলের কর্মচারীরা আনোয়ারের কক্ষে গিয়ে তাকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি