ঢাকা, শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬

কেরানীগঞ্জে ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতা আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ১২ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৮:০২, ১২ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কেরানীগঞ্জে পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল সোমবার দিবাগত রাতে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৬০ পিস ইয়াবাসহ তাদের আটক করে

আটকৃতরা হলো- শাহাদাত হোসেন (২৭), লিটন (৩২), বাবুল (৩৮), আবুল বাসার (৩০) ও ফাহিম (২২) ।

এ ব্যাপারে ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ওসি দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে বলেন, পুলিশের দুটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি