ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

পুরান ঢাকায় পলিথিন কারখানায় আগুন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ২৫ জুন ২০২০ | আপডেট: ১৪:০৪, ২৫ জুন ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি পলিথিন কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস মিডিয়া জানায়, চকবাজার থানার অন্তর্ভুক্ত সোয়ারীঘাটের দেবিদ্বারঘাট লেনের একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। আগুনের কারণ ও হতাহতের বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি