টঙ্গীতে মাদ্রাসায় ঢুকে মারধর, পাল্টাপাল্টি মামলা
প্রকাশিত : ২০:৪০, ২৪ অক্টোবর ২০২৬
গাজীপুরের টঙ্গীতে ৬ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা শাহজালাল রুমি। অপরদিকে শিক্ষকের উপর হামলা ঘটনায় রুমির বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা কারী মোঃ আলমাস হোসেন।
এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক মুসলিম উদ্দিনকে আটক করেছে পুলিশ। মাদ্রাসার প্রতিষ্ঠান মামলায় শাহজালাল রুমি পলাতক রয়েছেন।
গত ১৯ অক্টোবর মাদরাসা এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। টঙ্গীর আউচপাড়া এলাকার কারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় এ ঘটনা ঘটে।
শিশুটির পিতা শাহজালাল রুমি এজাহার কপিতে বলেছেন, মাদরাসায় ওই শিশুটিকে যৌন নিপীড়ন করেন অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিন। পরে শিশুটির বাবা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি জানাজানি হয়। এ সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে ওই শিক্ষককে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এই ঘটনার পর ২৩ অক্টোবর ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কারী মোঃ আলমাস হোসেন শিশুটির পিতাকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা তিনি শাহজালাল রুমির অনধিকার প্রবেশ, জখম , হত্যার চেষ্টা ও চুরির কথা উল্লেখ করে এ মামলাটি দায়ের করেছেন।
পুলিশ বলছে, দুপক্ষের মামলাটি তদন্তধীন রয়েছে।
এএইচ
আরও পড়ুন










