ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ২৫ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তিন ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে সংশ্লিষ্ট এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হতে পারে। 

তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গুলশান-১, গুলশান-২, বনানী, নতুন বাজার, বারিধারা সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি