ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

ডেমরায় ১৪টি ভলভো বাসে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৫, ১ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

রাজধানীর ডেমরায় একটি গ্যারেজে দাঁড়ানো ১৪টি ভলভো বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ৯টায় ডেমরার কোনাপাড়া এলাকার ধার্মিকপাড়ায় এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ দিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৮টা ৫০ মিনিটে আগুনের খবর আসে। খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সিদ্দিকবাজার থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে যোগ দেয়। পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, বাসগুলো লন্ডন এক্সপ্রেস পরিবহনের ছিল। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি