ঢাকা, বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৯৬০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ১২ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশজুড়ে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদিন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযাহী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছেন ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৬০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫১ হাজার ২৩২ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৯২৪ জন। এছাড়া চট্টগ্রামে ২৬১ জন, খুলনায় ২২৪ জন, বরিশালে ১৮৫ জন, রাজশাহীতে ২১৬ জন, ময়মনসিংহে ৭৬ জন, রংপুরে ৬৩ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি