ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬

কারাগারের অস্থায়ী আদালতে খালেদা জিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:১০, ৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে আজ বৃহস্পতিবার। মামলার শুনানিতে দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতাল থেকে আদালতে নেয়া হয়েছে।

বেলা ১১টা ৩৭ মিনিটের খালেদা জিয়াকে কারাগারের অস্থায়ী আদালতে হাজির করা হয়।

পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মাহমুদুল কবীরের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। খালেদা জিয়াকে হাসপাতাল থেকে সরাসরি ওই মামলার শুনানিতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মাহমুদুল হাসান নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৮ নভেম্বর দিন ধার্য করেছিলেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি