ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ভার্চুয়াল ডিভিশন হাইকোর্ট বেঞ্চ চালুর সিদ্ধান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ৮ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

আগামী সপ্তাহ থেকে ভার্চুয়াল ডিভিশন হাইকোর্ট বেঞ্চ চালুর সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। বুধবার (০৮ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব বিচারপতির অংশগ্রহণে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বৈঠকের বিষয়গুলো নিশ্চিত করেছে।

সভায় করোনা পরিস্থিতি বিবেচনা করে ভার্চুয়ালি আদালত পরিচালনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।  একইসঙ্গে বাই রোটেশন সব বিচারপতিকে কোর্ট পরিচালনার দায়িত্ব দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়।

লজিস্টিক সাপোর্ট সাপেক্ষে হাইকোর্টের আরও বেঞ্চ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি