ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

অধঃস্তন আদালত হতে ২৪ হাজার ৫৯৪ জন আসামির জামিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ৩ মে ২০২১

Ekushey Television Ltd.

সারাদেশে অধঃস্তন আদালত হতে ১৪ কার্যদিবসে ২৪ হাজার ৫৯৪ জন আসামি জামিনে মুক্ত হয়েছে। সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ এ তথ্য জানান। 

তিনি বলেন, মহামারি করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর চৌদ্দ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানির মাধ্যমে জামিনপ্রাপ্ত হয়ে মোট ২৪ হাজার ৫৯৪ জন আসামি কারাগার হতে মুক্ত হয়েছেন। এ সময়ে ৪৫ হাজার ২২৭ টি আবেদন নিস্পত্তি হয়েছে।

তিনি জানান, গতকাল ২ মে সারাদেশে অধঃস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ৩০৭ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১ হাজার ৭২১ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছে।

সুপ্রিমকোর্ট মুখপাত্র আরও জানান, এ পর্যন্ত মোট ১৪ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৩০৮ জন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি