ঢাকা, মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে ‘উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম’এর শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৪৮, ১২ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত কমিটির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

সোমবার (১২ অক্টোবর) ফোরামের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার উদ্যানে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা, সাবেক মন্ত্রী ও বর্তমান জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি। তিনি তাঁর বক্তব্যে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানকে স্মরণ করে বলেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য সুদৃঢ় করতে হবে। নবগঠিত কমিটিকে তৃণমূল পর্যায়ে দলের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে ফোরামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন—উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম শাহান, সহ-সভাপতি এছাহক আলী, শরিফুল ইসলাম শাওন, বায়েজিদ রহমান সাহিন, মোায়াজ্জেম হোসেন মিজান, বজলুর রহমান বাবলু, মিজানুর রহমান মিজান ও মির্জা মোস্তফা জামান।

একই সাথে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান নয়ন, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান সোহাগ ও মোস্তাফিজুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন সরকার জনি, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম বাপ্পী ও সুমন ইসলাম, দপ্তর সম্পাদক আতাউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আলিম আল রাজি লিটন, ক্রীড়া সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক ডিএম জাকির হোসেন এবং আইনজীবী নেতা অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক ও জাকারিয়া পান্নাসহ উত্তরাঞ্চলের প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে জিয়া উদ্যান প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের অংশ হিসেবে ফোরামের পক্ষ থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত পাঁচ শতাধিক প্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং সংবাদ সংগ্রহে আসা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি