ঢাকা, সোমবার   ১২ অক্টোবর ২০২৬

চকবাজারে মার্কেটে লাগা আগুন ছড়িয়ে পড়েছে, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৭, ১২ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

পুরান ঢাকার চকবাজারে একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মনজুর খান প্লাজার মার্কেটে আগুন এরই মধ্যে ওই ভবন থেকে পাশের আরেকটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। 

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টায়  আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, শুরুতে ৫টি ইউনিট কাজ করে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে চলে এলেও অনেক ধোঁয়া ছিল। এরপর পাশের আরেকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে ৯টি ইউনিট কাজ করছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি