ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

কল্যাণ পার্টির মহাসচিব নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ৩০ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:১৭, ৫ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান গত তিন দিন ধরে নিখোঁজ। গত রোববার রাত ১০টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারে অবস্থিত বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম।

২০ দলের অন্যতম শীর্ষ নেতা নিখোঁজ আমিনুরকে খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সৈয়দ মুহম্মদ ইবরাহিম। পার্টি সূত্রে জানা যায়, আমিনুর রহমানের নিখোঁজের বিষয়ে তার পরিবারের সদস্যরা রাজধানীর পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি