ঢাকা, শনিবার   ০৭ নভেম্বর ২০২৬

১৪ দলের সভা সোমবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সভা আগামী সোমবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভা অনুষ্ঠিত হবে।

সভায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট যথাসময়ে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি