ঢাকা, শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬

এইচ টি ইমাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৩, ১৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামকে সামরিক হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে। তাকে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে এইচ টি ইমাম উল্লাপাড়া উপজেলার রেল স্টেশন সংলগ্ন তার নামে ডিগ্রি কলেজের নাম ফলক উন্মোচন উদ্বোধনী অনুষ্ঠান অংশ নেন। হঠাৎ তিনি অসুস্থ্য হয়ে পড়লে এ্যাম্বুলেন্সে দ্রুত তাকে সোনতলার বাড়িতে নেওয়া হয়। পরে দুপুর ৩ টা ১০ মিনিটে সামরিক একটি হেলিকপ্টারে করে ঢাকা নেওয়া হয়।

এইচ টি ইমামের ছেলে ও উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম জানান, উন্নত চিকিৎসার জন্য তার বাবাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভাল।

একে//

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি