ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ১৮ জুন ২০২৩

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার বিকেল চারটায় দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। 

রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংশ্লিষ্ট সবাইকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি