ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

উত্তরায় ছিনতাইকারীর ছুরিতে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর উত্তরায় এক বিকাশ এজেন্টের কর্মীকে ছুরিকাঘাতে খুন করে টাকার ব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা। নিহতের নাম আল আমিন (২৪)। তার ব্যাগে ওই সময় পাঁচ লাখ টাকার মত ছিল বলে জানিয়েছে পুলিশ।  

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের ১/এ সড়কে এ ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক কাওসার আহমেদ জানান, ছিনতাইকারীরা আল আমিনকে ছুরিকাঘাত করে। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত আল আমিনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি