ঢাকা, সোমবার   ১৬ নভেম্বর ২০২৬

এক দিনে ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, মৃত্যু ৫০০ ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ১৬ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫০২ জনের মৃত্যু হলো।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬৬৩ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৯১, খুলনায় ২০১, বরিশালে ১৮৫, রাজশাহীতে ১৪০, রংপুরে ৭১, ময়মনসিংহে ৬১ এবং সিলেট বিভাগে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৪ হাজার ১০৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৭ হাজার ৯৮৮ জন।

এছাড়া চলতি মাসের প্রথম ১৫ দিনেই ডেঙ্গুতে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত অক্টোবরে সর্বোচ্চ ১৭৪ জন মারা যান। তা ছাড়া  সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছিল। বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি