জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১৩:৫৬, ১৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
তবে সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ঐ.মিষ্টি /
আরও পড়ুন










