ঢাকা, সোমবার   ০৫ অক্টোবর ২০২৬

জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ৫ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব অনুযায়ী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু এবং ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক গালফ নিউজ জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে ১৪৪৮ হিজরি সনের এই সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। 

প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদের অনুসন্ধান করা হবে। ওইদিন আকাশে চাঁদ দেখা গেলে সেদিন রাতেই প্রথম তারাবিহ নামাজ আদায় এবং শেষ রাতে সেহরি খেয়ে পরদিন সোমবার থেকে রোজা রাখা শুরু করবেন মুসলিমরা।

 অন্যদিকে গাণিতিক হিসাব অনুযায়ী ২০২৭ সালের ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রমজান শুরু এবং ঈদুল ফিতরের এই চূড়ান্ত তারিখগুলো সম্পূর্ণভাবে ওই সময়ে আকাশ পরিমণ্ডলে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি