ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ট্রাকের ধাক্কায় ট্রাফিক কনস্টেবল নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর মিরপুর টেকনিক্যাল মোড়ে ট্রাকের ধাক্কায় আবদুল মজিদ (৩৫) নামে এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে টেকনিক্যাল মোড়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে দায়িত্ব পালন করা অবস্থায় কনস্টেবল আব্দুল মজিদকে একটি ট্রাক সিগন্যাল অমান্য করে তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি