ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে ঠিকাদার নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে এক ঠিকাদার নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম নাসির কাজী (৪৫)। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
বনানী থানা সূত্রে জানা গেছে, কলেরা হাসপাতালের পেছনে মহাখালী দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে। ঠিকাদার নাসির কাজীকে দুই থেকে তিনজন দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।সকাল সাড়ে ১০টার দিকে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি