ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে খালে পড়ে শিশু নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর আদাবরের নভোদয় হাউসিং-এর পাশে খালে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছেন শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শিশুটি খালে পড়ে নিখোঁজ হয় শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান গণমাধ্যমকে জানান, আদাবরের নভোদয় হাউসিংয়ের পাশে কাঁচা বাজারের কাছে খালটিতে পড়ে শিশু নিখোঁজ হন এমন সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পাঠানো হয়েছে। একই সাথে উদ্ধার অভিযানে অংশ নিতে ডুবুরি দলও পাঠানো হয়েছে সেখানে।

তবে নিখোঁজ শিশুর পরিচয় এবং কিভাবে খালে পড়েছে তা জানা যায়নি।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি