ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে গুলিতে যুবকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর মেরুল বাড্ডায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা ৬ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই যুবকের নাম বাদশাহ।

পুলিশ জানিয়েছে, আজ দুপুর ১ টায় রাজধানীর মেরুল বাড্ডার মাছ বাজার এলাকার সামনে তাকে গুলি করে একজন দুর্বৃত্তরা। এসময় হামলাকারী সন্দেহে বন্দুকসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর মৃত্যু ঘটেছে।  এদিকে ওই যুবক সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি