শেখ হাসিনা নেতাকর্মীদের সান্ত্বনা দিতেই দেশে ফেরার গুজব ছড়াচ্ছে:জামায়াত
প্রকাশিত : ২২:১৪, ৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৬, ৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা নেতাকর্মীদের সান্ত্বনা দিতেই দেশে ফেরার গুজব ছড়াচ্ছে বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন।
তিনি বলেন, যে অপরাধ করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন, তাতে বাস্তবে তিনি আর কখনো ফিরবেন না। শুধুমাত্র দলীয় নেতাকর্মীদের দ্বারা দেশকে অস্থিতিশীল করতে বারংবার ফেরার ঘোষণা দিচ্ছেন তিনি।
দলটির মুখপাত্র বলেন, শেখ হাসিনা ফিরতে না চাইলেও সরকারের উচিত তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। ভারতে আশ্রয় নিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। শেখ হাসিনাকে নিয়ে আসা সরকারের দায়িত্ব। সরকার এই কাজ করতে পারে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে। তিনি আসলেন না কি আসলেন না, সেটা বড় কথা নয়।
তিনি বলেন, শেখ হাসিনা আসার ক্ষেত্রে কৌশল অবলম্বন করে জনগণকে বিভ্রান্তি করতে চাচ্ছেন, আর না হয় নেতাকর্মীকে শান্তনা দেয়া। তিনি ফ্রড এবং ফাউল কাজ করতে পারেন। এটা তার চরিত্রে সাথে যায়। তার পদপদবী ঠিক রাখার জন্যও করতে পারেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শেখ হাসিনা আসবেন না। তিনি আসতে না চাইলেও তাকে আনতে হবে। বিচার কার্যকর করতে হবে। আওয়ামী লীগ সব সময় ফ্যাসিবাদী রাজনীতি করেছে। ভিন্ন মতের ওপর আক্রমণ করা এটা তাদের জন্মগত অভ্যাস। গণ-অভ্যুত্থানের পরেও তাদের কোনো আফসোস নেই। সরকারের উচিত শক্তভাবে তাদের নিয়ন্ত্রণ করা। কিন্তু এখনও সরকার তা করতে পারছে না।
তিনি বলেন, আইনশৃংখলা বাহিনীর একটি অংশ আওয়ামী লীগকে সহযোগিতা করছে। দৃশ্যমান পদক্ষেপ নেয়ার প্রমাণ করতে হবে। সরকার তা নিতে পারছে বলে আমাদের মনে হচ্ছে না।
এমএইচ
আরও পড়ুন










