ঢাকা, সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬

সারা দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, ভর্তি ১৬৫৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ২১ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশজুড়ে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে সেপ্টেম্বরে ২০ দিনেই মারা গেছেন ৯৩ জন, যা মাসভিত্তিক হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। এ পর্যন্ত দেশে ৬৩ হাজার ৬২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সেবা নিয়েছেন। 
 
ডেঙ্গু আক্রান্তের হারে সবচেয়ে বেশি চট্টগ্রাম, তারপর খুলনা এবং ঢাকা বিভাগ। পাশাপাশি ঢাকার দুই সিটিতেও আক্রান্তের হার উল্লেখ করার মতো।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি