ঢাকা, রবিবার   ০২ আগস্ট ২০২৬

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ২ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১১৫৭ জন।

রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৪৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩২ জন এবং গত ১৫ মার্চ থেকে ২  আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ৩০ হাজার ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৫ জন, গত ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬ হাজার ২৯৫ জন।

গত ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১২ হাজার ৬৩০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ আট হাজার ২৮৩ জন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি