ঢাকা, রবিবার   ০১ মার্চ ২০২৬

আজ খালেদার জামিন স্থগিতে লিভ টু আপিল শুনানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪, ১৮ মার্চ ২০১৮ | আপডেট: ০৯:২৪, ১৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি আবেদনের ওপর শুনানি আজ রোববার।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন। মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রোববারের তালিকায় ৯ এবং ১০ নম্বরে রয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে বৃহস্পতিবার লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ ও দুদক। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দুদক এবং রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল দায়ের করে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি