ঢাকা, বৃহস্পতিবার   ১৩ আগস্ট ২০২৬

আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ১৩ আগস্ট ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

Ekushey Television Ltd.

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠক শেষে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত নাম ঘোষণা এবং নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করা হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৩ আগস্ট। ফলে শেষ দিনেই প্রার্থিতা চূড়ান্ত করে কমিশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেয়ার প্রস্তুতি নিয়েছে দলটি।

রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ব্যাপকভাবে আলোচনায় এলেও দলের নীতি-নির্ধারকদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে যথাসময়ে গণমাধ্যমকে অবহিত করা হবে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি