ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬

কারাগারে অসুস্থ হয়ে ছাত্রদল নেতার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ১২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

কারাগারে অসুস্থ হয়ে তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি জাকির হোসেন মিলন মারা গেছেন। আজ সোমবার সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ তথ্য জানান। তিনি বলেন, কারারক্ষীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা জাকিরকে মৃত ঘোষণা করেন।

গত ৬ মার্চ প্রেসক্লাবে বিএনপি আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পথে শাহবাগ থানা পুলিশ জাকিরকে গ্রেফতার করে। তাকে ৩ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। শনিবার (১০ মার্চ) রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি