ঢাকা, রবিবার   ০১ মার্চ ২০২৬

খালেদার সঙ্গে দেখা করেছেন স্বজনরা    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৭, ২৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে অবস্থান করা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার স্বজনরা। শুক্রবার বিকাল সোয়া পাঁচটার দিকে কারাগার থেকে বেরিয়ে আসেন তারা।

প্রায় দেড় ঘণ্টার মতো ভেতরে থাকলেও কারাগার থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি খালেদার স্বজনরা।   

এর আগে খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে বিকাল সাড়ে তিনটার দিকে কারাগারে প্রবেশ করেন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও তাদের ছেলে অভিক এস্কান্দার।

কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বিকাল সাড়ে তিনটার দিকে চারজনকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর বিকাল সোয়া পাঁচটার দিকে কারাফটক দিয়ে বেরিয়ে যায় তাদের গাড়ি। এজন্য সাংবাদিকরা কেউ তাদের সঙ্গে কথা বলতে পারেননি।

গত ৮ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওইদিন থেকে তিনি নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি