ঢাকা, রবিবার   ০১ মার্চ ২০২৬

‘খালেদা জিয়াকে চিকিৎসার জন্য মুক্তি দিন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ১৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়াকে তার সুচিকিৎসার জন্য মুক্তি দিন। আমাদের নেত্রীকে তিলে তিলে নিঃশেষ করার জন্যই ষড়যন্ত্রের মাধ্যমে তাকে পরিকল্পিতভাবে সাজা দিয়ে কারাবন্দি করে এখন চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হচ্ছে। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বহুমুখী চক্রান্ত হচ্ছে। আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বেগম জিয়াকে অবিলম্বে মুক্তি দিন। তার চিকিৎসা কিসে ভালো হয় সেটি তাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন। বেগম জিয়ার ইচ্ছানুযায়ী তার সুচিকিৎসা নিশ্চিত করুন।

তিনি গতকাল প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, দেশের সবচেয়ে বড় অশুভ শক্তি বর্তমান মহাজোট সরকার।
এ সময় রিজভী বিএনপির পক্ষ থেকে বেগম জিয়ার সুচিকিৎসার জন্য দ্রুত নিঃশর্ত মুক্তির জোর দাবি জানায়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি