ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে তাদের এই ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচার করা হবে। 

এখন পর্যন্ত জানা গেছে, জামায়াত আমিরের ভাষণ আজ সন্ধ্যা ৬-৭টার মধ্যে এবং বিএনপি চেয়ারম্যানের ভাষণ সন্ধ্যা ৭-৮টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার ভাষণও বিটিভিতে সম্প্রচারের কথা রয়েছে। 

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে রাজনৈতিক দলের দলীয় বক্তব্য ৮ ও ৯ ফেব্রুয়ারি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিভিশন। গতকাল রোববার গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি