ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

টিকাপ্রাপ্ত ব্যক্তিরাও ভাইরাস ছড়াতে পারেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ৭ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক ডা. রোসেল ওয়ালেনস্কি বলেছেন, সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ব্যক্তিরা এখনো কোভিড-১৯ ভাইরাস ছড়াতে পারেন। 

ওয়ালেনস্কি সিএনএনকে বলেছেন, ‘আমাদের ভ্যাকসিনগুলো অসাধারণ কাজ করছে।’

তিনি টিকাপ্রাপ্ত লোকদের মাস্ক পড়া এবং ঘরে থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘ভ্যাকসিনগুলো ডেল্টা ভেরিয়েন্টের ক্ষেত্রে ভালো কাজ করে, গুরুতর অসুস্থতা এবং মৃত্যু রোধ করতে পারে।’

এ দিকে সিডিসি প্রকাশিত পরিসংখানে দেখা যায়, জুলাই মাসের শেষ দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে নতুন কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে আনুমানিক ৯৩.৪ শতাংশ ডেল্টা ভেরিয়েন্ট।

গবেষণা রিপোর্টে দেখা যায়, টিকাপ্রাপ্ত এবং টিকাহীন ব্যক্তি সংক্রমিত হলে তারা উভয়ই সমানভাবে ডেল্টা ভেরিয়েন্ট ছড়াতে পারে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি