ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ৯ জুন ২০২৪

Ekushey Television Ltd.

গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আজ রোববার রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ তিন ঘণ্টা বন্ধ থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (৮ জুন) এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট তিন ঘণ্টা মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি