ঢাকা, মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬

সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৩, ১৩ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

সংসদ অধিবেশন থেকে ওয়াকআউক করেছে বাংলাদেশ জামায়াত নেতৃত্বাধীন বিরোধীদল। সংবিধান সংস্কার কমিশন গঠন না করে সংবিধান সংশোধন কমিটি গঠনে করায় বিরোধীদল এ সিদ্ধান্ত গ্রহণ করে।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।

গঠিত কমিটির সভাপতি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সদস্যরা হলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি; আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান; ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন; সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন; বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক রুবেল; গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি; বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ; গণঅধিকার পরিষদের প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলি উল্লাহ।

এ ছাড়া কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির জন্য পাঁচটি সদস্যপদ খালি রাখা হয়েছে। বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপনের পর তা কণ্ঠভোটে অনুমোদন দেওয়া হয়। এদিকে, বিশেষ কমিটি গঠনের প্রতিবাদ জানিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি