ঢাকা মহানগর উত্তর যুবদলের সম্পাদক পদে আলোচনায় মনির
প্রকাশিত : ২২:৪০, ১৯ মে ২০২৬
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সম্ভাব্য পূর্ণাঙ্গ কমিটি ঘিরে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির। মাঠপর্যায়ের রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় নেতাকর্মীদের একটি অংশ তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখছেন।
বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দারুসসালাম থানা যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মসূচিতে অংশ নেওয়ার মাধ্যমে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পরিচিতি পেয়েছেন তিনি।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি ও অঙ্গসংগঠনের আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, মিছিল, পদযাত্রা ও সমাবেশে অংশ নেওয়ার কারণে একাধিক মামলারও মুখোমুখি হন তিনি।
২০২৩ সালে যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি ঘোষণার পর মনিরুল ইসলাম মনিরকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এরপর থেকে মহানগর উত্তরের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে দেখা যায়।
সম্ভাব্য পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আলোচনা প্রসঙ্গে মনিরুল ইসলাম মনির বলেন, “দলের হাইকমান্ড যদি আমাকে কোনো দায়িত্ব দেয়, তাহলে সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালনের চেষ্টা করব।”
এমআর//
আরও পড়ুন










