ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শামছুর রহমান শিমুল বিশ্বাসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনা-৫ আসনের ধানের শীষ প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

জনগণের রায়ে বিজয়ী হওয়ার পর তিনি ফুলেল তোড়া নিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে শামছুর রহমান শিমুল বিশ্বাস পাবনার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আগামীর উন্নয়ন পরিকল্পনা নিয়ে দলীয় চেয়ারম্যানের দিকনির্দেশনা গ্রহণ করেন।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি