ঢাকা, মঙ্গলবার   ০৭ জুলাই ২০২৬

পরকীয়া : স্ত্রীর মুণ্ডু কেটে ২০ কিমি পাড়ি দিয়ে থানায় হাজির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ১১ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১২:১৬, ১১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

স্ত্রীর মাথা কেটে ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে থানায় আত্মসমর্পণ করেছে এক যুবক। স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত।

ঘটনাটি রোববার সন্ধ্যায় ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের চিকমাগালুর জেলায়। অভিযুক্ত যুবকের নাম সতীশ। নিহতের নাম রূপা।

নয় বছর আগে সতীশ বিয়ে করেন রূপাকে। তাঁদের দুই সন্তান রয়েছে। স্ত্রী রূপার সঙ্গে একই গ্রামের এক ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ছিল।

সতীশ পুলিশকে জানিয়েছেন, ঘটনার দিন সন্ধ্যায় তিনি বেঙ্গালুরু থেকে বাড়িতে ফিরে তাঁর স্ত্রী রূপার সঙ্গে ওই ব্যক্তিকে দেখতে পান। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর শিরশ্ছেদ করেন।

পরে বিচ্ছিন্ন মাথা ব্যাগে ভরে তাঁর টু-হুইলার নিয়ে ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্থানীয় থানায় পৌঁছান। সেখানে ব্যাগ থেকে স্ত্রীর মুণ্ডুর চুলের মুঠি ধরে থানায় ঢুকে আত্মসমর্পণ করেন তিনি। পরে পুলিশ সতীশকে গ্রেফতার করে।

চিকমাগালুর পুলিশ সুপার আন্নালাম কুপ্পাসামি বলেন, আমরা তাঁকে গ্রেফতার করেছি এবং তাঁকে ইন্ডিয়ান পেনাল কোডের (আইপিসি) ৩০২ ধারা অনুযায়ী খুনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

সূত্র : এনডিটিভি।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি