ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২০:১০, ৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রোববার রাত সাড়ে ৮টায় দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ রোববার দুপুর ১২টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলের একটি সূত্র জানিয়েছে, মূলত সার্চ কমিটির কাছে নাম জমা দেবে কিনা, বা দিলে কারা কারা থাকবেন, নামের তালিকা তৈরি, ইত্যাদি বিষয়েই সিদ্ধান্ত নেওয়া হবে আজকের বৈঠকে।

আগে গত ২৭ জানুয়ারি স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেছিলেন খালেদা জিয়া। ওই বৈঠক অনুযায়ী গতকাল শনিবার জাতীয় নির্বাহী কমিটির সভা হয়। সভায় তৃণমূল নেতাদের বক্তব্য মূল্যায়ণ, সিলেট সফর ও ৮ তারিখের রায়সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি