ঢাকা, রবিবার   ০১ মার্চ ২০২৬

বিএনপি নেতা নোমান ছাড়া পেয়েছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫২, ৬ মে ২০১৮ | আপডেট: ০০:০৯, ৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুরে এক সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে আটক করেছিল পুলিশ। রোবাবার দুপুরের দিকে তাকে আটক করা হয়। পরে একই দিন রাত ১০ টার দিকে তাকে আবার ছেড়ে দেওয়া হয়।

টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।তবে এ ব্যাপারে আর কিছু বলতে চাননি তিনি।

নোমানকে আটক করার ব্যাপারে তার ব্যক্তিগত সচিব (পিএস) নুরুল আজিম হিরু গণমাধ্যমেকে বলেন, রোববার বিকেলে গাজীপুরে এক সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার সময় আবদুল্লাহ আল নোমানকে আটক করে নিয়ে যায় পুলিশ।

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের এক সংবাদ সম্মেলনে ছিলেন সাবেক মন্ত্রী নোমান।আদালতের আদেশে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের পর এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি