ঢাকা, বৃহস্পতিবার   ২০ আগস্ট ২০২৬

বিএনপি সরকারের ১৮০ দিন উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৩৬, ২০ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

বিএনপি সরকারের সফলতার ১৮০ দিন উপলক্ষে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল খেলার মাঠ থেকে এই মিছিল বের হয়। 

মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ পদপ্রার্থী ও বর্তমান কমিটির প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভ।

নেতারা বলেন, প্রধানমন্ত্রী রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ১৮০ দিন সুশৃংখলভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। যার কারণে ছাত্রদলের পক্ষ থেকে সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে আজকের এই কর্মসূচি পালন করা হয়।

মিছিলে অসংখ্য ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি