ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬

ভাইরাল ‘তাজু ভাই ২.০’ ফেসবুক পেজ উধাও 

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৫, ৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৩৯, ৬ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

কুড়িগ্রামর নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা নির্মাণ শ্রমিক ভাইরাল হওয়া তাজুল ইসলাম তাজু ২.০ ফেসবুক পেজ হঠাৎ উধাও হয়ে গেছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে তার ঘনিষ্ঠ সহযোগী শাহআলম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় তাঁর অনুসারীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

এটি মেটার ফেসবুক প্রযুক্তিগত সাময়িক সমস্যার কারণে ঘটেছে বলে বিশেষজ্ঞদের বরাতে দাবী করেছেন তিনি। তবে সিস্টেম হালনাগাদের কারণে এমনটি হওয়া স্বাভাবিক বলে স্বল্প সময়ের মধ্যে ফিরে পাওয়া সম্ভব। 

এ ব্যাপারে থটস অব বিল্লাল পেজের অনার বিল্লাল বলেছেন, ফেসবুক তাজু পেজটি সাসপেন্ড করেছে। বিভিন্ন কারণে এটা হতে পারে। এখন অপেক্ষা করতে হবে।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণপুর বাজারে সরকারি রেটে জিলাপি বিক্রির ভিডিও তৈরি করে ভাইরাল হন তাইজুল ইসলাম তাজু। প্রথমে মাত্র ১০ হাজার ফলোয়ার নিয়ে ১ সপ্তাহের ব্যবধানে ১ মিলিয়ন ভিউয়ার ছাড়িয়ে যায় তার পেইজের।

জানা যায়, তার পরিবারে বাবা-মা, তিন ভাই ও তিনবোন নিয়ে সংসার। দুই বোনের বিয়ে হয়েছে। সংসারে তাইজুল সবার বড়। বাকিরা পড়াশোনা করছে। নিজের বাড়িভিটা নেই। অন্যের ভিটায় বসবাস করেন। বাবা-মা শ্রবণ প্রতিবন্ধী। মা রাস্তায় মাটির কাজ করেন। অভাবী সংসারে তাইজুল ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। 

তিন/চারমাস কাজ করে যখন বাড়িতে আসেন তখন তিনি ভিডিওর কাজ করেন। মূলত: বিনোদনপ্রেমি তাইজুল গান বাজনার দলের সাথে থাকতে পছন্দ করেন। সংসারের দু:খ কষ্ট ভুলতে তিনি এ ধরনের কাজে যুক্ত হন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি