কুমিল্লায় কিশোরগ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেপ্তার
প্রকাশিত : ১৬:১৮, ৫ অক্টোবর ২০২৬
কুমিল্লায় কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্য রোধে পুলিশের বিশেষ অভিযানে তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচ মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশের কনফারেন্স হলে তথ্য জানান পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান।
তিনি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় কিশোরগ্যাংয়ের সক্রিয় সদস্যদের আইনের আওতায় আনতে ধারাবাহিক অভিযান চলছে।
এরই অংশ হিসেবে কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কোতোয়ালি থানা এলাকার ‘শ্যামল স্কোয়াড’ গ্যাংয়ের জিসান (১৯) ও সাইফুল ইসলাম (২০); চৌদ্দগ্রাম থানা এলাকার ‘১২০৭’ গ্যাংয়ের মো. তারেক হোসেন সৈকত (১৯) ও মো. জাকির আহমদ (২৩) এবং মনোহরগঞ্জ থানা এলাকার ‘PX 10’ গ্যাংয়ের মো. শাকিব (১৭)।
পুলিশের দাবি, প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তাররা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










